কুলিয়ারচরে বিএনপি নেতা রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়া’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে মরহুম মো. রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়া’র কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মজলু মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, কুলিয়ারচর পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মানিক মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিব মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ হারুন, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শরাফ উদ্দিন সুপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম গত ৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি শরীরের নানান জটিলতা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন।
মো. বাচ্চু মিয়া গত ১৫ জুলাই মঙ্গলবাব বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০বছর।
তাঁদের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম পৃথক পৃথক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।.



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































